9newstv
সত্য প্রকাশে জাগ্রত আমরা

যাত্রাবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

0 ৩০

 দুই মাদক কারবারি গ্রেফতার

  1. স্টাফ রিপোর্টার মনির হোসেন: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৬০০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃতদের নাম মোঃ আলমগীর হোসেন ও মোঃ জিহাদ। ওয়ারী বিভাগের ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ নাসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সকালে যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় চেকপোস্টে নিয়োজিত এস আই কাজী রমজানুল হকসহ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় দুজনকে ইয়াবাসহ গ্রেফতার করেন।

তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অবৈধ মাদকের ব্যবসা বন্ধে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে যাত্রাবাড়ী থানা পুলিশ। সেই লক্ষেই থানা এলাকার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো  হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করতো। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.