ফরিদপুরের আলফাডাঙ্গায় ক্লুলেস হত্যা মামলার আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১০।

ফরিদপুরের আলফাডাঙ্গায় ক্লুলেস হত্যা মামলার আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
ইদ্রিসুর রহমান হৃদয়ঃ
গত ০১/০৫/২০২৫ তারিখ সকাল অনুমান ৯.০০ ঘটিকার সময় ভিকটিম তুহিন শেখ (১৪)* বাড়ি হতে সকালে কাজের উদ্দেশ্যে বের হয়ে সন্ধ্যা অবধি বাড়িতে না ফেরায় ভিকটিমের পরিবারের লোকজন সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। একপর্যায়ে *গত ০৩/০৫/২০২৫ তারিখ বিকাল অনুমান ১৭.০০ ঘটিকার সময়* ভিকটিম তুহিনের মৃতদেহ অর্ধগলিত ও গলায় গামছা পেঁচানো অবস্থায় ভাটপাড়া বাজার এলাকায় আখ ক্ষেতের মধ্যে পাওয়া যায়।
উক্ত ঘটনায় ডিসিস্টের মা বাদী হয়ে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং- ০৩, তারিখ- ০৪/০৫/২০২৫ খ্রি., ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড, ১৮৬০। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় *গতকাল ২৪/০৬/২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ১৯:১০ ঘটিকায়* উক্ত আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় *শরীয়তপুর জেলার জাজিরা থানাধীন টিএনটি মোড় এলাকায়* একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে উল্লেখিত ক্লুলেস হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামী শোয়েব শেখ (১৯), পিতা- আইয়ুব শেখ, সাং- ভাটপাড়া, থানা- আলফাডাঙ্গা, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।