শরীয়তপুরে চাঁদাবাজ সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত

শরীয়তপুরে চাঁদাবাজ সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত
শরীয়তপুর জেলা প্রতিনিধি মতিউর রহমান।
শরীয়তপুরের গোসাইরহাট থানার নাগেরপাড়া ইউনিয়নের কাচনা শিপপুর উত্তর আকাল বরিশ এলাকার ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। স্থানীয়ভাবে প্রভাবশালী হিসেবে পরিচিত স্বপন মাল—বয়স পঞ্চান্ন—তার সহযোগী বাবুল চকিদার, কাঞ্চন চকিদার, সারোয়ার চকিদার, হাসেম চকিদারের ছেলে এবং সুজন মালসহ মোট ছয়জন আলাউদ্দিন বেপারীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা এলোপাতাড়ি চাপাতি, লোহার রড এবং লাঠিসহ মারধর করে আলাউদ্দিন বেপারীকে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। হামলাকারীরা হুমকি দেয়—ঘটনা থানায় জানালে তাকে প্রাণে মারার হুমকিও দেয়া হয়।
এসময় আলাউদ্দিনের ১৬ বছর বয়সী ছেলে রমজান দৌড়ে এসে ডাক-চিৎকার করলে সন্ত্রাসীরা দ্রুত সরে পড়ে। পরে স্থানীয় লোকজন ছুটে এসে গুরুতর আহত আলাউদ্দিনকে উদ্ধার করে ডামুড্যা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে জানান—আলাউদ্দিনের হাত ভেঙে গেছে, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। পরে তার উন্নত চিকিৎসার জন্য তাকে সদর হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়দের বরাতে জানা যায়, অভিযুক্ত স্বপন মাল—কালাম কাজীর ভাগিনা—এর বিরুদ্ধে এর আগেও হত্যা মামলা ও চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে। এমনকি সালেহা নামে এক নারীর কাছ থেকেও তিন লাখ টাকা চাঁদা আদায় করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আলাউদ্দিন বেপারীর ভাই আব্দুর রব এবিষয়ে গোসাইরহাট থানায় একটি এজাহার দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।