লালমনিরহাটে ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারন সভায় শ্রমিক নেতা বহিরাগত সন্ত্রাসী দ্বারা রক্তাত্ব।

লালমনিরহাটে ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারন সভায় শ্রমিক নেতা বহিরাগত সন্ত্রাসী দ্বারা রক্তাত্ব।
এস,আর শরিফুল ইসলাম রতন, লালমনিরহাট।
লালমনিরহাট জেলা ট্রাক ও ট্যাংক লড়ি শ্রমিক ইউনিয়নের সাধারন সভা অনুষ্ঠিত হল আজ,সাধারন সভায় প্রবেশ কালে শ্রমিক নেতা কোরবান আলী
বহিরাগত সন্ত্রাসী দ্বারা হামলার স্বীকার হন,তাকে রক্তাত্ব অবস্থায় সাধারন শ্রমিকরা উদ্ধার করে হাসপাতালে পাঠান।
শনিবার (২৯জুলাই )সকাল ১০টায় লালমনিরহাট জেলা ট্রাক ও ট্যাংক লড়ি শ্রমিক ইউনিয়নের ত্রি- বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সাধারন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক শ্রমিক ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান,উদ্বোধক লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক অ্যাডঃমতিয়ার রহমান,প্রধান বক্তা বাংলাদেশ সড়ক শ্রমিক
ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা উসমান আলী, বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামিলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সফুরা বেগম রুমি,সিরাজুল হক সভাপতি লালমনিরহাট জেলা বাস মিনিবাস মালিক সমিতি,অ্যাডঃআশরাফ হোসেন বাদল যুগ্ন সম্পাদক লালমনিরহাট জেলা আওয়ামীলীগ,শ্রমিক নেতা এম এ মজিদ সাধারন সম্পাদক রংপুর জেলা শ্রমিক ইউনিয়ন,আশরাফ আলী লাল সভাপতি
লালমনিরহাট জেলা ট্রাক ও ট্যাংক লড়ি মালিক সমিতি,সাখোয়াত হোসেন সুমন খান সাধারন সম্পাদক লালমনিরহাট জেলা ট্রাক ও ট্যাংক লড়ি মালিক সমিতি প্রমুখ। অভিযোগ উঠেছে সাধারন সভায় বহিরাগত সন্ত্রাসী দ্বারা প্রকৃত শ্রমিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি।
ট্রাক ও ট্যাংক লড়ি শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক পদ প্রার্থী শ্রমিক নেতা কোরবান আলী তার সমর্থকদের নিয়ে সাধারন সভায় প্রবেশ কালে বহিরাগত সন্ত্রাসী
দ্বারা হামলার স্বীকারের কথা জানান,তিনি জানান জেলা আওয়ামীলীগের একজন যুগ্ন সম্পাদকের ইন্ধনে তার উপর নগ্ন হামলা করা হয়েছে, তাকে
রক্তাত্ব অবস্থায় সাধারন শ্রমিক উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়,শ্রমিক নেতা কোরবান সদর থানায় একটি অভিযোগ জমা দিয়েছেন বলে জানান। লালমনিরহাট জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সাখোয়াত হোসেন সুমন খান বলেন, আমি হামলার বিষয়ে অবগত নই, যখন হামলা হয়েছে আমি তখন সাধারন সভার মঞ্চে কেন্দ্রীয় নেতাদের সাথে ছিলাম।