9newstv
সত্য প্রকাশে জাগ্রত আমরা

আশুলিয়ায় বিকাশ পরিবহনের বাসে অগ্নিসংযোগ

0 ১১৩

আশুলিয়ায় বিকাশ পরিবহনের বাসে অগ্নিসংযোগ

মোঃমনির মন্ডল,সাভারঃ

আশুলিয়ায় নিরিবিলি এলাকায় বিকাশ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শনিবার (২৯ জুলাই) বিকেল ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নিরিবিলি এলাকার ঢাকামুখী লেনে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস

সূত্রে জানা যায়, আজ বিকেল ৩টা ১৫ মিনিটে বাসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে দুইটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তবে বাসে যাত্রী না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এবিষয়ে আশুলিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক বলেন, বিকেলে বিএনপির নেতাকর্মীরা বাসটিতে অগ্নিসংযোগ করে বলে জানতে পেরেছি। এ ঘটনায় জড়িতদের আটকে অভিযান চলছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.