শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এখন সমৃদ্ধশীল দেশ- এমপি ছলিম উদ্দিন তরফদার।

শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এখন সমৃদ্ধশীল দেশ- এমপি ছলিম উদ্দিন তরফদার।
এস, এম মোস্তাকিম, নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) ছলিম উদ্দিন তরফদার বলেছেন,
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এখন সমৃদ্ধশীল দেশে রূপান্তরিত হয়েছে। যার জন্য বিশ্ব দরবারে দেশ এখন সম্মান পাচ্ছে। বদলগাছীর কোলা ইউনিয়ন এর ভাণ্ডারপুর উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক সুরক্ষা কর্মসূচির
আওতায় উপকারভোগিদের সঙ্গে মতবিনিময় সভায় কোলা ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান শাহীনুর ইসলাম স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন এমপি ছলিম উদ্দীন তরফদার সেলিম।
এসময় প্রধান অতিথি( ৪৮নওগাঁ৩) (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছলিম উদ্দীন তরফদার সেলিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ হাতে উন্নয়নের জোয়ারে দেশ এগিয়ে যাচ্ছে।
আগামী নির্বাচনে পুনরায় শেখ হাসিনাকে ভোট দিয়ে উন্নয়নের এই চলমান ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এসময় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী
করতে নৌকা মার্কায় ভোট দিতে সকলের প্রতি তিনি আহ্বান জানান।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু খালেদ বুলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কিশোর, বদলগাছী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম মন্ডল।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ভগিরত কুমার মন্ডল, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু শাহীন মন্ডল, সাধারণ সম্পাদক সুব্রত কুমার মন্ডল, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম
সাজু,সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ মেহেদী হাসান সবুজ, উপজেলা কৃষক লীগের সভাপতি সানাউল ইসলাম হিরো, উপজেলা ছাত্রলীগের
সভাপতি মো. সুমন হোসেন, মিঠাপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহ্বায়ক মোঃ আতিকুল ইসলাম, পাহাড়পুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মুন্না হোসেন, এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,
কোলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান, আওয়ামীলীগ নেতা কুদ্দুস,কোলা ইউপি সদস্য সুহেল, কৃষকলীগ নেতা সুমন হোসেন, শ্রমিকলীগ নেতা মোস্তফা, হোসেন আলী, সাজু,মামুন,তিতাস, প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবলীগ নেতা সেলিম ।