পটুয়াখালীতে জয়বাংলা ঐক্য পরিষদের কমিটি ঘোষণা

পটুয়াখালীতে জয়বাংলা ঐক্য পরিষদের কমিটি ঘোষণা
জ্যেষ্ঠ প্রতিবেদকঃ
জয় বাংলা ঐক্য পরিষদের পটুয়াখালী জেলা শাখার মোঃ ফারুক হোসেন রানাকে সভাপতি ও এডভোকেট উম্মে আসমা আখিকে সাধারণ সম্পাদক পদে কমিটি অনুমোদন দিয়েছেন জয় বাংলা ঐক্য পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের চেয়ারম্যান ও সভাপতি জিলানী রহমান।
জয় বাংলা ঐক্য পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন সাকিব সুপারিশে এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বলে রবিবার (০৯ জুলাই) সংগঠনের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আন্যান্য পদের নাম পরবর্তীতে প্রকাশ করা হবে বলেও জানানো হয়।