গেন্ডারিয়ায় বিপুল হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার, মাদক বিক্রির টাকা জব্

গেন্ডারিয়া: হেরোইন ও বিক্রির টাকাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার, দুইজন পলাতক
মোঃ ইদ্রিসুর রহমান হৃদয়..
ঢাকা: রাজধানীর গেন্ডারিয়া থানা এলাকা থেকে ৫০০ পুড়িয়া হেরোইন ও মাদক বিক্রির টাকাসহ মো: শামিম রারী (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য ২ লাখ টাকা। এসময় তার কাছ থেকে মাদক বিক্রির ৪৪,০৪০ টাকাও জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১১.১০.২০২৫) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে গেন্ডারিয়া থানার ডিস্টিলারি রোড নামাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানের সময় মো: শামিম রারীর সঙ্গে থাকা আরও দুইজন আসামি দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত মো: শামিম রারীর বিরুদ্ধে গেন্ডারিয়া থানায় একাধিক মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে। তিনি এলাকার তালিকাভুক্ত মাদক কারবারিদের একজন।
গেন্ডারিয়া থানা পুলিশ জানিয়েছে, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। এলাকায় মাদক নির্মূলে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।