9newstv
সত্য প্রকাশে জাগ্রত আমরা

যাত্রাবাড়ীর মেডিবাংলা হাসপাতালের গলিতে হিমু (কালু) হত্যা: প্রধান আসামি মো: মহসিন গ্রেপ্তার

0 ২৪২

যাত্রাবাড়ীর মেডিবাংলা হাসপাতালের গলিতে হিমু (কালু) হত্যা: প্রধান আসামি মো: মহসিন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: মো ইউনুস হোসেন রনি ও রায়হান খান

​রাজধানীর যাত্রাবাড়ী থানার নবীনগর এলাকার মেডিবাংলা হাসপাতালের গলিতে হিমু (কালু) নামের এক কিশোর হত্যার প্রধান আসামি মো: মহসিনকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১৭/১০/২০২৫ ইং) ভোর ৬টার দিকে অজ্ঞাতনামা ওই কিশোরের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসে।

​প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টা থেকে ৪ ঘটিকার মধ্যে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। নিহত হিমু ওরফে কালুর শরীরে ছুরিকাঘাতসহ একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়।

​আজ শনিবার (১৮/১০/২০২৫ ইং) যাত্রাবাড়ী থানার পুলিশ ও গণমাধ্যমকর্মীদের একটি চৌকস দল ঘটনাস্থলে গিয়ে প্রায় ৫-৬ ঘণ্টা পর্যবেক্ষণ এবং নিবিড় তদন্ত চালায়। ঘটনার বিশ্লেষণ করে পুলিশ দ্রুততম সময়ের মধ্যে প্রধান আসামি মো: মহসিনকে সনাক্ত করতে সক্ষম হয় এবং পরবর্তীতে তাকে গ্রেপ্তার করে।

​যাত্রাবাড়ী থানার চৌকস টিম এস আই জুয়েল রানার নেতৃত্বে এই অভিযানে সফলতা আসে। হিমু (কালুর) হত্যার প্রধান আসামি মো: মহসিন বর্তমানে যাত্রাবাড়ী থানার পুলিশ হেফাজতে রয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.