বোনকে কুপিয়ে জখমের ঘটনায় ভাই গ্রেফতার

বোনকে কুপিয়ে জখমের ঘটনায় ভাই গ্রেফতার
স্টাফ রিপোর্টার
রাজধানী কদমতলী শ্যামপুর বটতলা এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে বোনকে কুপিয়ে জখমের ঘটনায় ভাই কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে শ্যামপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলেন- শিপলু খাঁন (৪৫)।
পুলিশ জানায়, জমিসংক্রান্ত বিরোধের জেরে গত মঙ্গলবার বিকেলে শিপলু ,বেদম মারধর ও দা দিয়ে কুপিয়ে সুমি আক্তারকে জখম করে। পরে মঙ্গলবার রাতে ইয়াসমিন আক্তার বীথি বাদী হয়ে শিপলু ও তার স্ত্রী ইয়াছমিন আক্তার সহ অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে থানায় একটি মামলা করেন।
এলাকাবাসী অভিযোগ করে জানান, শিপলু একজন মাদকাসক্ত বিভিন্ন সময় তিনি তার বাঙালি ব্যবসার আড়ালে বিভিন্ন অনৈতিক কাজগুলো করে থাকে তার মূল উদ্দেশ্য বিভিন্ন লোকের কাছ থেকে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে টাকা ইনকাম করা, তিনি এলাকায় খারাপ প্রকৃতির লোক শিপলু ও তার স্ত্রী মিলে বিভিন্ন লোককে হারেনি করে আসছে তাদের বিরুদ্ধে কোন ধরনের কথা বললেই মানুষকে হুমকি প্রদান করে।
কদমতলী থানার ওসি মো. আইয়ুব বলেন, গ্রেফতারকৃত শিপলু কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বুধবার আদালতে পাঠানো হবে।