সেনাবাহিনীর অভিযানে চারটি বিদেশি অস্ত্র সহ দুইজন গ্রেফতার

সেনাবাহিনীর অভিযানে চারটি বিদেশি অস্ত্র সহ দুইজন গ্রেফতার
ইদ্রিসুর রহমান হৃদয়।
৩০ জুন ২০২৫। আজ ৩০ জুন দিবাগত রাতে বাংলাদেশ সেনাবাহিনীর যাত্রাবাড়ী আর্মি ক্যাম্প হতে পরিচালিত বিশেষ অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী থানার আওতাধীন মীরহাজিরবাগ এলাকা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে।
সূত্র মারফত জানা যায় যে, মীরহাজিরবাগ এলাকায় একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। তারা সমগ্র এলাকার মাদক, চাঁদাবাজি, ছিনতাই, খুন সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী আর্মি ক্যাম্প হতে ক্যাপ্টেন মইনের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল ওই বাসায় অভিযান পরিচালনা করে এবং তিনটি বিদেশি পিস্তল, একটি আমেরিকান রিভলবার, ১১ রাউন্ড পিস্তলের গুলি সহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে। এ সময়ে তারা আনিস ও হোসেন নামে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এদিকে যৌথ বাহিনীর এই অভিযানকে সাধুবাদ জানিয়েছে এলাকার সাধারণ মানুষ। বাংলাদেশ সেনাবাহিনী দেশের আইন শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।