রিপোর্টার

রাজধানীর ডেমরা থানায় ০২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
রিপোর্টার- রাজু তালুকদার।
রাজধানীর ডেমরা থানা এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতারকৃত হলেন- ইয়াহিয়া আহমেদ সিয়াম(২০)।
বুধবার (০৮ জানুয়ারি) ডেমরা থানাধীন মহাকাশ রোডস্থ ব্রীজের উপর হইতে এই মাদক ব্যবসায়ী কে আটক করা হয়।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, মাদক নিয়ন্ত্রণে আমি নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। নিজেও অভিযানে যাচ্ছি। যেখান থেকেই অভিযোগ আসছে, সময়ক্ষেপন না করে সেখানেই অপারেশন চালাচ্ছি। যদিও রিস্ক থেকে যাচ্ছে তবুও পিছু হঠছি না। মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান থাকবে।
ডেমরা থানার একটি আভিযানিক দল এসআই (নিঃ) রাজিব দাস সনেট, এএসআই (নিঃ) আমিরুল ইসলাম, এএসআই (নিঃ) আ.খ.ম যুনায়েদ মহাকাশ রোডস্থ ব্রীজের উপরে গ্রেফতারকৃত সিয়ামের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করেন।
আটক ব্যক্তিদের নামে ডেমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।