চুরি হওয়া সিএনজি উদ্ধারসহ গ্রেফতার তিনজন

রাজধানীর ডেমরা থেকে চুরি হওয়া সিএনজি উদ্ধারসহ তিনজন গ্রেফতার
রিপোর্ট – রাজু তালুকদার
রাজধানীর ডেমরা থানা এলাকা থেকে চুরি হওয়া সিএনজি মোহাম্মদপুর এলাকা হতে উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেমরা থানা।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ মোকসেদুল ইসলাম (৩৫),মোঃ শফিউল মিয়া (৩২),মোঃ সোহরাব হোসেন (৪২), গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ১ টি চোরাই সিএনজি উদ্ধার করা হয়।
(০২ জানুয়ারী) বৃহস্পতিবার ডেমরা থানা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য গনমাধ্যম কে নিশ্চিত করেন।
উদ্ধারকৃত সিএনজি চালিত অটোরিক্সা যাহার, রেজিঃ
নারায়ণগঞ্জ থ-১১-৩৭২০, ইঞ্জিন নং -AAMBTE-54158,চ্যাসিস নং-MD2AAAFZZTWE-14829
বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, (০২ জানুয়ারী) বৃহস্পতিবার সকালে ডেমরা থানা এলাকা হইতে একটি সিএনজি চুরি হয়, পরবর্তীতে সিএনজির মালিক তাহার সিএনজি চুরি হওয়া সংক্রান্তে থানায় একটি এজাহার দায়ের করেন ডেমরা থানার মামলা নং-০৩,ধারা১০৯/৪০৭/৩৭৯/৩৪ পেনাল কোড।
পরবর্তীতে মামলা রুজু হওয়ার পর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) আবুল কালাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ তথ্য প্রযুক্তির সহায়তায় উক্ত সিএনজিসহ ০৩ (তিন) চোরকে আটক করেন।