ডেমরায় জাল টাকা সহ একজন আটক

ডেমরায় জাল টাকা সহ একজন আটক
রিপোর্টার মো:রাজু তালুকদার
ডেমরায় জাল টাকার নোটসহ মোহাম্মদ দ্বীন ইসলাম ওরফ (লালন) নামে এক ব্যক্তিকে আটক করেছে ডেমরা থানা পুলিশ।
বুধবার (২৫ ডিসেম্বর) থানা সূত্রে নিশ্চিত করা হয়। কোনাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ আব্দুর রহিম সঙ্গীও অফিসার ও ফোর্স সহ কোনাপাড়া পুলিশ ফাঁড়ির সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোহাম্মদ দ্বীন ইসলাম ৩৮ হাজার টাকার জাল নোটসহ আটক করা হয়।
এ বিষয়ে ডেমরা থানার ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জাল নোট সহ তাকে আটক করতে সক্ষম হই। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।