9newstv
সত্য প্রকাশে জাগ্রত আমরা

দশ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার”

0 ৫৫

দশ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার”

স্টাফ রিপোর্টার মো.মনির হোসেন

দশ হাজার ইয়াবাসহ ২ কারবারি গ্রেপ্তার
ঢাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে টেকনাফ-ঢাকা সিন্ডিকেটের দুই জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছে থাকা দশ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে শামীম আহম্মেদ
উপপরিচালক,ঢাকা মেট্রো উত্তর কার্যালয়,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন মোঃ আবুল কালাম (৪১), পিতাঃ বদিউল আলম , সাং সোনারপাড়া, থানা: মহেশখালী, জেলা কক্সবাজার , মোঃ শফিকুল ইসলাম (৩৯),পিতা: দেলোয়ার হোসেন, সাং হাসান কলনী, কক্সবাজার পৌরসভা, থানা কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার।

এরআগে একইদিনে ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী কাজলা টোল প্লাজ এলাকা থেকে ওই কারবারিদের গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের সরকারি পরিচালক রাহুল জানান, এই চক্রটি বেশ কিছুদিন ধরে গাড়ির পুরনো যন্ত্রাংশের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে ইয়াবা বহন করে আসছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করেন।



 

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.