9newstv
সত্য প্রকাশে জাগ্রত আমরা

বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২৩ পেয়েছেন বদলগাছীর প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক

0 52

বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২৩ পেয়েছেন বদলগাছীর প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক

মোঃ মেহেদী হাসান সবুজ (নওগাঁ) প্রতিনিধি।

বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২৩ গ্রহন করেছেন নওগাঁর বদলগাছী উপজেলার প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক।

বিজ্ঞান ও প্রযুক্তি’ শ্রেণিতে স্বীকৃতি হিসেবে নওগাঁর বদলগাছী উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নাজমুল হক বঙ্গবন্ধু জনপ্রশাসন ২০২৩ পদক পান। আজ ৩১ জুলাই রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ পুরষ্কার বিতরণ করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ ব্যাপারে ডাঃ নাজমুল হক বলেন, আমি খুবই খুশি এবং আনন্দিত।

এ পুরষ্কার আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। আমি সবসময় আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করি। দেশের উন্নয়নের সকল দায়িত্ব পালনে এ পুরষ্কার অনুপ্রেরণা যোগাবে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.