ধামরাইয়ে বস্তাবন্দি যুবক জীবিত উদ্ধার, হাসপাতালে মৃত্যু,আটক-৪

ধামরাইয়ে বস্তাবন্দি যুবক জীবিত উদ্ধার, হাসপাতালে মৃত্যু,আটক-৪
মোঃমনির মন্ডল,সাভারঃ
ধামরাই উপজেলার ভাড়ারিয়া বাজার এলাকার একটি পুকুরের পাশে রবিউল ইসলাম (৩০) নামে এক জীবিত যুবককে বস্তাবন্দি করে ফেলে রেখে
যায় দুর্বৃত্তরা। এঘনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে।
সোমবার (৩১ জুলাই) দুপুর ১২টার দিকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার। নিহত রবিউল ইসলাম আশুলিয়া থানার দক্ষিণ বাইপাইল, চারাল পাড়া এলাকার মো. আলতাফ হোসেনের ছেলে।
তিনি পেশায় একজন গার্মেন্টস কর্মী ছিলেন। জিজ্ঞাসাবাদের জন্য আটক ব্যক্তিরা হলেন,আলম ভাইয়া, সেলিম ভাইয়া,ফারুক ভূঁইয়া ও আলম ভূইয়ার ছেলে। এলাকাবাসী জানায়, বস্তাবন্দি অবস্থায় যুবককে উদ্ধার করা হয়। বস্তার মুখ খুললে তিনি বাঁচার আকুতি জানায়। বস্তাবন্দি ওই যুবককে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর রিফফাত আরা বলেন, যুবকের সারা শরীরে আঘাত ছিল, ডান পা ভাঙা ছিল।
আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। নিহতের প্রতিবেশী সূত্রে জানা গেছে, সম্প্রতি ঝুট ব্যবসা নিয়ে আলম ভূঁইয়ার পরিবারের সঙ্গে বাগবিতণ্ড সৃষ্টি হয় রবিউল ও সোহাগ নামের এক যুবকের। এ ঘটনায় ভূঁইয়া পরিবারের পক্ষে একটি মামলাও করা হয়।
সেই মামলার দুই নম্বর আসামি ছিলেন নিহত রবিউল। এবিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) পান্নু মিয়া বলেন, আমরা হাসপাতাল থেকে নিহতের মরদেহে উদ্ধার করি৷ শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। কিছু কিছু অংশ থেতলে দেওয়া হয়েছে। তার পরিবারের সদস্যরা এসেছে। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে প্রেরণ করা হয়েছে।