9newstv
সত্য প্রকাশে জাগ্রত আমরা

ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রনেতা ইয়াছিন আরাফাত

0 ১৩৩

 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার তমরুদ্দি ইউনিয়নের তরুণ ছাত্রনেতা ইয়াছিন আরাফাত হাতিয়া উপজেলা সহ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন –

ঈদুল আজহার বা(কোরবানির) মাধ্যমে মানুষের মনের পরীক্ষা হয়, কোরবানির রক্ত-গোশত কখনই আল্লাহর কাছে পৌঁছায় না। শুধু দেখা হয়, মানুষের হৃদয়কে।

ঈদের মধ্যে আছে সাম্যের বাণী সহানুভূতিশীল হৃদয়ের পরিচয়। পরোপকারের ও ত্যাগের মহান আদর্শে অনুপ্রাণিত হয় মানুষের মন।

পবিত্র কোরআনে মহান রাব্বুল আলামিন বলেন,

‘কোরবানির জীবের রক্ত-গোশত কোনোটাই আল্লাহর কাছে পৌঁছে না, বরং পৌঁছে তোমাদের খোদাভীতি ও আন্তরিকতা।’ (সুরা হজ : ৩৭)। তিনি আরো বলেন -আমাদের উচিত কোরবানির শিক্ষা গ্রহন করে নিজেকে অনুপ্রাণিত করা।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.