9newstv
সত্য প্রকাশে জাগ্রত আমরা

বদলগাছীতে পূর্ব শত্রুতার জেরে বিষ,দিয়ে তিন বিঘা জমির পাট পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ

0 ১৩২

 

নওগাঁ জেলা প্রতিনিধি।

বদলগাছীতে ৩ বিঘা জমির পাট পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ

নওগাঁর বদলগাছীতে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রায় ৩বিঘা জমির পাট কীটনাশক দিয়ে পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ। জানা যায়, উপজেলার বালুভরা ইউপির কোমারপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিন বিশ্বাস এর মৃত আফজাল বিশ্বাস এর ছেলে গুলজার রহমান গং ও তাদের চাচা তোফাজ্জল হোসেন, আব্দুর রহমান, জিল্লুর রহমান, সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক জমি জমা নিয়ে বিরোধ চলছিল এবং কোটে মামলা চলমান রয়েছে। এর একপর্যায় গত ১৫জুন বুধবার রাতে তোফাজ্জল হোসেনের রোপনকৃত ৩ বিঘা জমির পাটে কীটনাশক স্পে করে। পরেরদিন সকাল থেকেই পাটের ফসল পুড়ে যাওয়া দেখতে পান। আব্দুর রহমান বলেন ১ মাস আগে প্রায় ৩ বিঘা জমির ইরির ধান নষ্ট করেছে। এ ব্যপারে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
সরেজমিনে গিয়ে এলাকাবাসী বলেন, জমি নিয়ে বিরোধ হতে পারে কিন্তু প্রতিবার ফসল নষ্ট করা ঠিক নয়। ফসল নষ্ট করার অভিযোগে আদালতে মামলার প্রস্ততি চলছে

এস এম মোস্তাকিম
নওগাঁ জেলা

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.