9newstv
সত্য প্রকাশে জাগ্রত আমরা

পাবনা জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

0 47

 

মুহাম্মদ নূরুন্নবী (পাবনা জেলা) সংবাদদাতা:
পাবনা জেলা পুলিশ মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার (২৪ মে ) সকাল ১০ ঘটিকায় পুলিশ লাইন্স শহীদ বীর মুক্তিযোদ্ধা এএসআই আব্দুল জলিল মিলনায়তনে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই গত মাসের কল্যাণ সভায় প্রস্তাবিত কল্যাণমূলক দাবি সর্বসম্মতিক্রমে বাস্তবায়ন করা হয় এবং একই সাথে অফিসার ও ফোর্সের সার্বিক কল্যাণ নিয়ে আলোচনা করা হয়। চাকরী জীবন সমাপ্ত করে আজ পাবনা জেলা পুলিশের ০২ জন সদস্য পিআরএল এ গমন করেন। বিদায়কালে তাদেরকে শুভেচ্ছা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করেন পাবনার পুলিশ সুপার, মোঃ আকবর আলী মুনসী মহোদয়।

পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুলিশ সুপার মহোদয় সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্), মোঃ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), ডি.এম হাসিবুল বেনজির, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), বিপ্লব কুমার গোস্বামী, অতিরিক্ত পুলিশ সুপার(ঈশ্বরদী সার্কেল), কল্লোল কুমার দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার(বেড়া সার্কেল), আরজুমা আকতার, সহকারী পুলিশ সুপার(এসএএফ), মোঃ হাবিবুল ইসলাম, সহকারী পুলিশ সুপার(চাটমোহর সার্কেল), মোঃ শরিফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (প্রবেশনার), মোঃ আব্দুল হান্নান খান,সহকারী পুলিশ সুপার (প্রবেশনার), সহ পাবনা জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.