জাতীয় মানবাধিকার কমিশনের ২০২২ সালের বার্ষিক প্রতিবেদন মহামান্য রাষ্ট্রপতির নিকট হস্তান্তর.

স্টাফ রিপোর্টারঃ
আজ দুপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এর নিকট জাতীয় মানবাধিকার কমিশন এর বার্ষিক প্রতিবেদন ২০২২ হস্তান্তর করেন কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ- এর নেতৃত্বে সদস্যগণ। এসময় নবনিযুক্ত মহামান্য রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তাঁরা। কমিশন চেয়ারম্যান মহামান্যকে বর্তমান কমিশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, বর্তমান কমিশন ২০২২ সালের ১০ ডিসেম্বর দায়িত্ব গ্রহণের পর থেকেই জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০০৯ আলোকে ম্যাণ্ডেট অনুযায়ী মানবাধিকার লঙ্ঘন পর্যবেক্ষণসহ সুনির্দিষ্ট কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। মহামান্য রাষ্ট্রপতি কমিশনের কার্যক্রমের জন্য সন্তুষ্টি প্রকাশ করেন এবং মানবাধিকার সুরক্ষায় কমিশনকে তার কার্যক্রম চালিয়ে যাওয়ার আহবান জানান। এসময় কমিশনের সার্বক্ষণিক সদস্য মোঃ সেলিম রেজা, অবৈতনিক সদস্য মোঃ আমিনুল ইসলাম, কংজরী চৌধুরী, ড. তানিয়া হক, এডভোকেট কাওসার আহমেদ উপস্থিত ছিলেন।