৩৩নং বিরুনীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মোঃ শাহ সৈয়দ খাঁন
ময়মনসিংহ জেলা প্রতিনিধি।
ময়মনসিংহের ভালুকায় বিরুনীয়া সদর আলী সরকার মেমোরিয়াল মহিলা কলেজ বিরুনীয়া জমিলা আক্তার খাতুন জে এ.কে উচ্চ বিদ্যালয় ও ৩৩নং বিরুনীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে অধ্যক্ষ হোসনে আরা আকন্দ এর সভাপতিত্বে মহিলা কলেজ মাঠে পতাকা উত্তোলন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, পৌর মেয়র ডাঃ এ.কে এম মেজবাহ উদ্দিন কাইয়ূম,বিরুনীয়া ইউপি চেয়ারম্যান ছামছুল হোসাইন,জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ সহ উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এসময় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।