শিবপুর ৩ আসন থেকে নৌকার মাঝি হিসেবে আলহাজ্ব মাহফুজুল হক টিপুকে চান তৃণমূল নেতাকর্মীরা।

শিবপুর ৩ আসন থেকে নৌকার মাঝি হিসেবে আলহাজ্ব মাহফুজুল হক টিপুকে চান তৃণমূল নেতাকর্মীরা।
আর এ লায়ন সরকার
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী ৩ আসনে নৌকার মাঝি হিসেবে নরসিংদী জেলা আওয়ামী লীগের অথ বিষয়ক সম্পাদক ও সাবেক নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বিশিষ্ট ব্যবসায়ী। চক্রদা, সাধারচর,পুটিয়া, জয়নগর, দুলালপুর,বাঘাব ইউনিয়ন শিবপুর নিয়ে আসন গঠিত। দলীয় কোন্দল আর গ্রুপিংয়ের কারণে এখানকার আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে যে বিভেদ সৃষ্টি হয়েছে সেটাকে মিটিয়ে এই আসনে জয়লাভ করতে হলে জনপ্রিয় ক্লিন ইমেজের প্রার্থীর কোনো বিকল্প নেই। তাই তৃণমূলের নেতাকর্মীরা মনে করেন, জনপ্রিয় এবং ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে নরসিংদী জেলা আওয়ামী লীগের অথ’ বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী।
দলীয় নেতাকর্মীরা মনে করেন, আলহাজ্ব মাহফুজুল হক টিপু অর্থ বিষয়ক সম্পাদক নরসিংদী জেলা আওয়ামী লীগ ও বিশিষ্ট ব্যবসায়ী এমনই একজন নেতা যিনি নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনে শতভাগ সফলতা অর্জন করতে সক্ষম হয়েছেন। দায়িত্ব পালনকালে তিনি কখনো দুর্নীতির আশ্রয় নেননি।
সর্বদা নিজেকে জনগণের সেবক হিসেবে নিয়োজিত রেখেছেন। এলাকার সাধারণ ও মেহনতি মানুষ তাদের সকল সুখে দুঃখে তাকে আশ্রয়স্থল মনে করে। আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ফিরিস্তি সংবলিত লিফলেট বিতরণ, সভা সমাবেশ ও গণসংযোগ করে আগামীতেও উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য ভোটারদের কাছে নৌকার পক্ষে ভোট চাচ্ছেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও যুগ্ম-সম্পাদকসহ তৃণমূলের বেশিরভাগ নেতাকর্মীরাই আছেন তার পক্ষে।
এদিকে নিজের নির্বাচনী আসনে নৌকার বিজয়ের পাশাপাশি জেলায় থাকা অন্য আরো ৫টি আসনেও যাতে নৌকার বিজয় সুনিশ্চিত হয় সেজন্য জেলা আওযামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে নিরলসভাবে রাজনৈতিক মাঠে পরিশ্রম করে যাচ্ছেন আলহাজ্ব মাহফুজুল হক টিপু।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশই হচ্ছে আলহাজ্ব মাহফুজুল হক টিপুর রাজনীতিক পথচলার প্রধান শক্তি। যে কারণে এলাকাবাসীর কাছে তিনি শতভাগ আশ্বাসভাজন একজন মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন বলে জানা গেছে।
শিবপুর উপজেলা সাধারচর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জাহিদুল হক দিপু বলেন শিবপুর ৩ আসনের উন্নয়নের জন্য নৌকার মাঝি হিসেবে আলহাজ্ব মাহফুজুল হক টিপুর কোনও বিকল্প যেমন দলে নেই, তেমনি মহাজোটেও নেই।
তাই দলের প্রয়োজনে ও মানুষের চাহিদা পূরণে আসন্ন নির্বাচনে শিবপুর ৩ আসনে নৌকার মাঝি হিসেবে সর্বস্তরের দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী আলহাজ্ব মাহফুজুল হক টিপুকে দেখতে চাচ্ছেন। তিনি এমপি নির্বাচিত হলে যেমন দল আরোও শক্তিশালী হবে, তেমনি এলাকার জনগণও পাবেন নিজেদের প্রাপ্য কাঙ্খিত সেবা।
আলহাজ্ব মাহফুজুল হক টিপুর কাছে এলাকার কোন ব্যক্তি অসুবিধা নিয়ে গেলে খালি হাতে ফিরেন না, গরিব ফ্যামিলির বিয়ে-শাদী এতিম অসহায়দের মাদ্রাসা ও স্কুলের ফি, প্রতিবন্ধীদের হুইলচেয়ার আর্থিক সাহায্য স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ সবখানে রয়েছে সহযোগিতার হাত এরকম একজন গুণী ব্যক্তি সংসদ সদস্য হলে এলাকার সর্বস্তরের মানুষ উপকৃত হবেন বলে মনে করেন তৃণমূল আওয়ামী লীগ।
এ ব্যাপারে আলহাজ্ব মাহফুজুল হক টিপু বলেন, আমার নেতা নরসিংদী আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন সাহেবের নির্দেশক্রমে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমি কাজ করে যাচ্ছি। আলহাজ্ব মাহফুজুল হক টিপু আরো বলেন বাংলাদেশ দলীয় সভানেত্রী শেখ হাসিনার ওপর আমার পূর্ণ আস্থা আছে। তার কাছে সকলেরই আমলনামা রয়েছে, আমার সকল কর্মকাণ্ডের ওপর বিবেচনা করে তিনি আমাকে মনোনয়ন দিলে এ আসনে বিজয়ী হয়ে নেত্রীকে এ আসন উপহার দিতে সক্ষম হব। এ ছাড়াও এলাকার শিক্ষা ব্যবস্থা ও সার্বিক উন্নয়নে আধুনিকতার প্রসার বিস্তারে কাজ করব।