9newstv
সত্য প্রকাশে জাগ্রত আমরা

অমর একুশে প্রথম প্রহরে বাসা শহীদের প্রতি মুক্তিযুদ্ধের চেতনা ভালকা প্রেসক্লাবের শ্রদ্ধা।

0 ৮৭

মোঃ শাহ সৈয়দ খাঁন:মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ময়মনসিংহের ভালুকায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের জনতা।

একুশের প্রথম প্রহরে বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে অমর একুশের প্রথম প্রহরে পুলিশের স্বশস্ত্র অভিবাদন দিয়ে শুরু হয় পুষ্পস্তবক অর্পণ।

কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গেয়ে সারিবদ্ধভাবে শহীদ মিনারে শ্রদ্ধা জানান সর্ব স্তরের জনতা।
রাত ১২ টা ১ মিনিটে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, মুক্তিযুদ্ধের চেতনায় ভালুকা প্রেসক্লাব।
এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু,উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডাঃ সেলিনা রশিদ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন, মডেল থানার তদন্ত ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম, ভালুকা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুল ইসলাম তুহিন, মুক্তিযুদ্ধের চেতনায় ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ ক্লাব অন্য অন্য সদস্য বিন্দু উপস্থিত ছিলেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.