বিকেনগর ইউনিয়নে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

জাজিরার বিকেনগরে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত: ৩ টি ইউনিয়নের আহবায়ক কমিটি ঘোষণা
ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি: মোঃমতিউর রহমান
শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৪) সন্ধ্যায় বিকেনগরের দৈনিক বাজারে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাজিরা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মুন্সীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম আহবায়ক মোঃ রুবেল আকনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাজিরা উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা মাহবুব আলম টিটু আকন।
প্রধান বক্তা ছিলেন, জাজিরা পৌরসভা বিএনপির আহবায়ক কাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, জাজিরা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সুরুজ মাদবর, যুগ্ম আহবায়ক সিকদার মাহমুদ শাহীন, জাজিরা পৌরসভা বিএনপির সদস্য সচিব কে.এম কামরুজ্জামান মিলন।
সম্মানিত অতিথি ছিলেন, জাজিরা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলী আহম্মেদ মিয়া, যুগ্ম আহবায়ক আলগমীর সরদার, উপজেলা জাসাসের সভাপতি লুৎফর রহমান কবিরাজ, বিএনপি নেতা কাজী হান্নান, মাস্টার কাজী গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সদস্য আহসান হাবীব স্বপন মুন্সি।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ইদ্রিস ঢালী, পালেরচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান স্বপন হাওলাদার, বিএনপি নেতা রফিকুল ইসলাম ফরাজী, রতন মোল্লা, যুবদল নেতা শেখ রুবেল,
বিএনপি নেতা রফিকুল ইসলাম মাঝি, রাজ্জাক মাদবর, ইউপি প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার, বিএনপি নেতা আনোয়ার হাওলাদার,
সাবেক ইউপি মেম্বার মজিবুর রহমান কাজী সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। অনুষ্ঠানে জাজিরা উপজেলা বিএনপির সদস্য সচিব মাহবুব আলম টিটু আকন ৩ টি ইউনিয়নের বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করেন। এতে বিকেনগর বিএনপির