বায়েজিদ বোস্তামী থানা পুলিশ কর্তৃক শীর্ষ মাদক ব্যবসায়ী, নকল স্বর্ণ ব্যবসায়ী এবং সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার।

বায়েজিদ বোস্তামী থানা পুলিশ কর্তৃক শীর্ষ মাদক ব্যবসায়ী, নকল স্বর্ণ ব্যবসায়ী এবং সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার।
চট্টগ্রাম জেলা প্রতিষ্ঠি মোঃ নিজাম
বায়েজিদ বোস্তামী থানার এসআই/ মোঃ আবুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া তথ্য প্রযুক্তি সহায়তায় বায়েজিদ বোস্তামী থানা এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ও নকল স্বর্ণ ব্যসায়ী এবং ০৫(পাঁচ) বছর সশ্রম কারাদন্ড এবং ১০(দশ) হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০১(এক) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী মোঃ আবু জাহেদ (৪০), পিতা- মৃত আবুল কালাম, মাতা- জোহরা বেগম, সাং- কুলগাঁও বটতল, মোখলেছুর রহমানের বাড়ী, থানা- বায়েজিদ বোস্তামী, জেলা- চট্টগ্রামকে ০১/০৮/২০২৩ইং তারিখ রাত ২১.৩০ ঘটিকার সময় বায়েজিদ বোস্তামী থানাধীন কুলগাঁও নয়া মাজার এলাকা হইতে জিআর-৪৩৩/২১ মূলে গ্রেফতার করেন। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইতেছে।
উক্ত আসামীর বিরুদ্ধে থাকা মামলা সমূহ
১। পাঁচলাইশ থানার মামলা নং- ১০, তাং- ২১/১১/২০১১ইং, ধারা- ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর ৯(ক)
২। বায়েজিদ বোস্তামী থানার মামলা নং- ২২, তাং- ১৮/১২/২০১৫ইং, ধারা- ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর ৯(খ)
৩। বায়েজিদ বোস্তামী থানার মামলা নং- ১৫, তাং- ১৩/০৪/২০১৭ইং, ধারা- ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর ৯(খ)/২৫
৪। বায়েজিদ বোস্তামী থানার মামলা নং- ৩১, তাং- ১৯/০৭/২০১৭ইং, ধারা- ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর ৯(খ)।
৫। হাটহাজারী থানার মামলা নং- ৫৩, তাং- ২৬/১০/২০২১ইং, ধারা- মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারণী ১০(খ)।
৬। হাটহাজারী থানার মামলা নং- ৪৮, তাং- ২৬/০৭/২০২০ইং, ধারা- ৪২০/৪০৬/৩২৮/৩৪ দঃ বিঃ।