9newstv
সত্য প্রকাশে জাগ্রত আমরা

ডামুড্যা উপজেলা প্রশাসনের আয়োজনে ডিসির মতবিনিময় সভা

0 74

ডামুড্যা উপজেলা প্রশাসনের আয়োজনে ডিসির মতবিনিময় সভা

মোঃ মতিউর রহমান , ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরের ডামুড্যা উপজেলা প্রশাসনের আয়োজনে বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি,

সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধী সমাজের ব্যক্তিবর্গদের সঙ্গে শরীয়তপুর জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) বেলা সাড়ে ১২ টার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা করা হয়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবা খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝী। এছাড়া উপস্থিত ছিলেন, ডামুড্যা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ,

উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী,

ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শরীফুল আলম, সরকারী আব্দুর রাজ্জাক কলেজ অধ্যক্ষ সায়াদুল হক মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান খান,

উপজেলা সমাজসেবা অফিসার ওবায়দুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান,

উপজেলা সমবায় অফিসার মোঃ রাশেদুল আলম, উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী জাহিদ হাসানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধার, শিক্ষক, সাংবাদিক, সুধী সমাজের ব্যক্তিবর্গ ও উপজেলা বিভিন্ন অফিসের কর্মকর্তারা।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.