ডামুড্যা প্রেসক্লাবে জামায়াত প্রার্থী আজাহারুল ইসলামের প্রেস ব্রিফিং

ডামুড্যা প্রেসক্লাবে জামায়াত প্রার্থী আজাহারুল ইসলামের প্রেস ব্রিফিং
শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ আজাহারুল ইসলাম ডামুড্যা প্রেসক্লাবে এক প্রেস ব্রিফিং করেন। রবিবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ ব্রিফিংয়ে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
প্রেস ব্রিফিংয়ে মোঃ আজাহারুল ইসলাম আসন্ন জাতীয় নির্বাচনে তার অংশগ্রহণ, নির্বাচনী অঙ্গীকার ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, এলাকার অবহেলিত সেক্টরগুলোতে সুশাসন, শিক্ষা উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ গ্রহণ করবেন।
তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং নির্বাচনকে শান্তিপূর্ণ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে সব রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেন।
প্রেস ব্রিফিং চলাকালে ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে তিনি জনগণের সমর্থন কামনা করেন এবং গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল ভূমিকার প্রতি তার শ্রদ্ধা পুনর্ব্যক্ত করেন।