9newstv
সত্য প্রকাশে জাগ্রত আমরা

গলাচিপায় শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল অনুষ্ঠিত

0 ৪৬

গলাচিপায় শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল অনুষ্ঠিত

‎মোঃনাসির উদ্দিন স্টাফ রিপোর্টার পটুয়াখালী

‎গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের হরিদেবপুর খেলার মাঠে অনুষ্ঠিত হলো শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলা। ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসে মুখরিত ছিল পুরো মাঠ প্রাঙ্গণ। খেলাটি দেখতে হাজারো দর্শকের সমাগম ঘটে।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাসান মামুন, যিনি টুর্নামেন্টের সফল আয়োজনের প্রশংসা করে বলেন, “এ ধরনের ক্রীড়া আয়োজন আমাদের তরুণ প্রজন্মকে সুস্থ ও সচেতন সমাজ গঠনে উদ্বুদ্ধ করে।”

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃসিদ্দিকুর রহমান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃআসাদুজ্জামান সবুজ প্যাদা, উপজেলা যুবদলের এক নং সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান মঈন,হাওলাদার, ও মোঃমিজানুর রহমাব গোলখালী ইউনিয়ন বিএন পির সভাপতি  মোঃ আনোয়ার  ও গোলখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রেজাউল গাজী, গোলখালী ইউনিয়ন ছাত্রদলে সভাপতি মোঃগাজী আসাদুর রহমান ও সহ সভাপতি মোঃ ইলিয়াস ও সহ সভাপতি মোঃ জাহিদুল ইসলাম গোলখালী ইউনিয়ন যুবদল নেতা গাজী হাচান অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সহ উপস্থিত ছিলেন

‎খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় প্রতিভাবান ফুটবলারদের তুলে আনার সুযোগ সৃষ্টি হয়েছে।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক। পুরো আয়োজনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্বেচ্ছাসেবকদের ভূমিকা ছিল প্রশংসনীয়।

‎উল্লেখ্য, টুর্নামেন্টটি গোলখালী ইউনিয়ন ক্রীড়া   প্রতিবছর নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.