9newstv
সত্য প্রকাশে জাগ্রত আমরা

চাঞ্চল্যকর ও আলোচিত হত্যা মামলার মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামী  গ্রেফতার।

0 ৩৩

চাঞ্চল্যকর ও আলোচিত হত্যা মামলার মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামী  গ্রেফতার।

ইদ্রিসুর রহমান হৃদয়ঃ

‎বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস- জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব ইতোমধ্যে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জ ও সিপিসি-২, সাভার এর একটি যৌথ আভিযানিক দল ২৪ জুন ২০২৫ তারিখ রাতে ঢাকা জেলার সাভার থানাধীন ব্যাংক কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা জেলার সাভার থানার চাঞ্চল্যকর ও আলোচিত হত্যা মামলায় ছদ্মবেশে পলাতক মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত আসামী কাজী আহসান তাকবীর @ তাকবীর  (৩৩)কে গ্রেফতার করে। উক্ত আসামী গ্রেফতার এড়াতে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে থেকে দেশের বিভিন্নস্থানে অস্থায়ীভাবে বসবাস করছিল। পরবর্তীতে পিরোজপুর জেলার নেছারাবাদ থানার কর্মকর্তার পত্রের প্রেক্ষিতে ও অধিনায়ক র‌্যাব- ৪ এর নির্দেশনায় র‌্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জ ও সিপিসি-২, সাভার এর এর একটি যৌথ আভিযানিক দল আসামীকে গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে এবং পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীকে গ্রেফতার করে। উক্ত আসামীর নামে সাভার থানায় হত্যা ও বেআইনি অস্ত্র রাখার দায়ে  মামলাসহ একধিক মামলা চলমান আছে।

‎গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.