9newstv
সত্য প্রকাশে জাগ্রত আমরা

হাতি প্রতীকে নিবন্ধন চায় জনতা পার্টি বাংলাদেশ

0 ১৬

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে জনতা পার্টি বাংলাদেশ (জেপিবি)। দলটি হাতি প্রতীকে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

রোববার (২২ জুন) নির্বাচন ভবনে আবেদন জমা দেয় দলটির কেন্দ্রীয় কমিটি। এ সময় দলটির অন্য নেতারাও উপস্থিত ছিলেন।

জেপিবির মহাসচিব শওকত মাহমুদ বলেন, রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছি। নিবন্ধন বিধিমালার যে শর্ত আছে সেগুলো পালন করা খুব কষ্টকর। নির্বাচন সংস্কার কমিশন এ বিধিমালার কিছু কিছু বিধিমালা সংস্কারের প্রস্তাব রেখেছে। এ প্রস্তাবগুলো কিন্তু এখনো বাস্তবায়ন হয়নি। তারপরও পুরোনো বিধিমালা অনুযায়ী আমরা আবেদন জমা দিয়েছি এবং আমরা আশা করি আমরা রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পাবো।

তিনি বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবগুলো বিবেচনায় নিয়ে যদি বিধিমালা সংস্কার করা হয় সেই সংস্কারেও আমরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে চাই। আমরা হাতি প্রতীক চেয়েছি।

 

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.