9newstv
সত্য প্রকাশে জাগ্রত আমরা

মহান বিজয় দিবসে শহীদদের স্মরণে জাকের পার্টির শ্রদ্ধা নিবেদন

0 ৬২

মহান বিজয় দিবসে শহীদদের স্মরণে জাকের পার্টির শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টার মনির হোসেন

মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছে জাকের পার্টি। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর পরাজয়ের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।

সোমবার (১৬ই ডিসেম্বর) জাকের পার্টির কেন্দ্রীয় মহাসচিব শামীম হায়দার নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা এ শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় জাকের পার্টির ঢাকা জেলা দক্ষিণের সভাপতি আব্দুর রাজ্জাক,ঢাকা জেলা উত্তরের সভাপতি হাজী সামসুউদ্দিন,ঢাকা
জেলা দক্ষিণ ছাত্র ফন্ট সভাপতি শেখ মোহাম্মদ ওমর ফারুক সহ জাকের পার্টির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.