শরীয়তপুরে কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত:

শরীয়তপুরে কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত: বর্তমানে কৃষকদের জীবনমান উন্নয়নে নানামুখী পদক্ষেপ নিতে হবে
ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি: মোঃমতিউর রহমান
শরীয়তপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এউপলক্ষ্যে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর ২০২৪) বেলা ১১ টায় শরীয়তপুর কোর্ট এলাকায় থেকে জেলা কৃষক দলের উদ্যোগে একটি বিশাল র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়েছে।
শরীয়তপুর জেলা কৃষকদলের সহ-সভাপতি আলী আজগর কাজীর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মৃধা নজরুল কবিরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক হাজী মোজাম্মেল হক মিন্টু সওদাগর। প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় (ফরিদপুর বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুরের পিপি এ্যাড. মনিরুজ্জামান দিপু। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আবুল হোসেন সরদার, জেলা বিএনপি নেতা আব্দুল মজিদ মাদবর, সদর উপজেলা কৃষক দলের সভাপতি বাবু খান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রেজা, জেলা জিয়া মঞ্চের আহবায়ক কুদ্দুস মাদবর।
এসময় উপস্থিত ছিলেন, ডামুড্যা উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ রিপন, সাধারণ সম্পাদক হাবিব, গেসাইরহাট উপজেলার সভাপতি বাকীবিল্লাহ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ভেদরগঞ্জ উপজেলার সভাপতি এস.এম আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহীন, জাজিরা উপজেলার আহবায়ক মোল্লা নাসির উদ্দিন, সদস্য সচিব হারুন বেপারী, সখিপুর থানার সভাপতি বাবু মাল, শৌলপাড়া ইউনিয়নের সভাপতি বাবুল খান, সাধারণ সম্পাদক রুবেল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক বাবুল মাদবর, যুবদলের সভাপতি ইলিয়াস মৃধা সহ জেলা ও উ�