রেলওয়ে পুলিশ ট্রেনিং ইনস্টিটিউটের সংস্কার কাজ পরিদর্শন করেন রেলওয়ে পুলিশ সুপার

রেলওয়ে পুলিশ ট্রেনিং ইনস্টিটিউটের সংস্কার কাজ পরিদর্শন করেন রেলওয়ে পুলিশ সুপার
নিজস্ব প্রতিনিধিঃ
গত ১-১২-২০২৪ইং তারিখে রেলওয়ে পুলিশ ট্রেনিংইনস্টিটিউট রাইটা এর সংস্কার কাজ পরিদর্শন করেন পুলিশ সুপার রেলওয়ে খুলনা জেলা,গত ১-১২-২০২৪ইং তারিখে খুলনা জেলাধীন রেলওয়ে পুলিশ ট্রেনিং ইনস্টিটিউটের সংস্কার কাজ পরিদর্শন করেন রেলওয়ে পুলিশ সুপার খুলনা মোঃ রবিউল হাসান।এসময় উপস্থিত ছিলেন পোড়াদহ রেলওয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম, আইসি রেলওয়ে পুলিশ ট্রেনিং ইনস্টিটিউট, রায়টা খান মোঃ এনামুল হাসান।উল্লেখ্য গত ৫ই আগষ্ট ছাত্র-জনতা’র আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হয় উক্ত ইনস্টিটিউট টি,পরবর্তীতে ক্ষতিগ্রস্থ ইনস্টিটিউটটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়।পরিদর্শক শেষে পুলিশ সুপার মোঃ রবিউল হাসান সন্তোষ প্রকাশ করেন, এসময় তিনি রেলওয়ে পুলিশের সকলকে সঠিক ভাবে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।