বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর সাতটি থানায় পৃথক ১১টি মামলা করা হয়েছে।

বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর সাতটি থানায় পৃথক ১১টি মামলা করা হয়েছে।
জ্যেষ্ঠ প্রতিবেদক
বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার (২৯ জুলাই) পুলিশের ওপর হামলা ও সংঘর্ষের অভিযোগে রোববার (৩০ জুলাই) দুপুর পর্যন্ত রাজধানীর সাতটি থানায় পৃথক ১১টি মামলা করা হয়েছে।
এর মধ্যে রাজধানীর বংশাল, সূত্রাপুর ও কদমতলী থানায় একটি করে, যাত্রাবাড়ী থানায় দুটি, বিমানবন্দর থানা একটি, উত্তরা পশ্চিম থানায় দুটি ও উত্তরা পূর্ব থানায় তিনটি মামলা করা হয়েছে।
দায়ের করা এসব পৃথক মামলায় উল্লিখিত আসামি ৪৬৯ জন। ১১ মামলায় ৯টি পুলিশ বাদী, দুটি মামলার বাদী ভুক্তভোগী সাধারণ মানুষ।
রোববার (৩০ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।
বিস্তারিত আসছে…