আদিতমারী উপজেলায় ২দিন ব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন

আদিতমারী উপজেলায় ২দিন ব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন
এস,আর শরিফুল ইসলাম রতন, লালমনিরহাট।
আদিতমারী উপজেলায় সাহিত্য মেলা ২০২৩ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকালে আদিতমারী সরকারি কলেজ মাঠে বাংলা একাডেমি হলরুমে এ মেলা হয়েছে। বাংলা একাডেমির সমন্বয়ে উপজেলা পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পৃষ্ঠপোষকতা ও জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতায় বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় সাহিত্যমেলা অনুষ্ঠিত হচ্ছে। উক্ত অনুষ্ঠানে কর্মশালার বিষয় গুলো হচ্ছে কবিতা, ছড়া, কথাসাহিত্য, নাটক, প্রবন্ধ – গবেষণা প্রভুতি রচনার কলা-কৌশল এবং পদ্ধতিগত দিক।এ অনুষ্ঠানে

জেলা প্রশাসক জনাব মোহাম্মদ উল্ল্যাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব নুরুজ্জামান আহমেদ, এমপি, মাননীয় মন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জি আর সারোয়ার উপজেলা নির্বাহী অফিসার আদিতমারী, লালমনিরহাট। আর ও উপস্থিত ছিলেন মোঃ মোজাম্মেল হক , অফিসার ইনচার্জ আদিতমারী থানা, লালমনিরহাট।