9newstv
সত্য প্রকাশে জাগ্রত আমরা

টাকার বিনিময়ে ফের মাদক ব্যবসায়ীকে ছেড়ে দিলেন পরিদর্শক নুসরাত জাহান!

0 ১৭৫

টাকার বিনিময়ে ফের মাদক ব্যবসায়ীকে ছেড়ে দিলেন পরিদর্শক নুসরাত জাহান!

মোঃমনির মন্ডল,সাভারঃ

ঢাকার ধামরাইয়ে টাকার বিনিময়ে ফের মাদক ব্যবসায়ীদের ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা ‘ক’ সার্কেলের

পরিদর্শক নুসরাত জাহানের বিরুদ্ধে।

গত ৯ জুলাই টাকার বিনিময়ে এই কর্মকর্তা দুইজনকে ছেড়ে দিয়েছেন বলে অভিযোগ করেছেন ছাড়া পাওয়া এক নারী। নুসরাত জাহানের বিরুদ্ধে এর আগেও গত ২১ মার্চ টাকার বিনিময়ে মাদক ব্যবসায়ীদের ছেড়ে দেয়ার অভিযোগ উঠে। সে ঘটনায় বিভিন্ন

জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে তাকে ঢাকা ‘ক’ সার্কেল থেকে প্রত্যাহার করা হয়।

কিন্তু কিছুদিন না যেতেই তিনি পুনরায় এই অঞ্চলে ফিরে আসেন।

টাকার বিনিময়ে ছাড়া পাওয়া নারী শিল্পী বেগম ও তার মেয়ের জামাই শফিকুল ইসলাম জানান, গত ৯ জুলাই সকালে ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের বান্নল গ্রাম থেকে সোহেল ও তার মা শিল্পী বেগমকে গাঁজাসহ আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ

অধিদপ্তর ঢাকা ‘ক’ সার্কেলের পরিদর্শক নুসরাত জাহান ও তার সঙ্গীয় ফোর্স।

আটকের পর শিল্পী বেগমের বাড়িতে থাকা লোকজনকে তাদের মোবাইল নাম্বার দিয়ে যান এবং যোগাযোগ করতে বলেন। পরবর্তীতে শিল্পী বেগমের মেয়ের জামাই শফিকুল ইসলাম তাদের সাথে যোগাযোগ করলে তার নিকট মোটা অংকের টাকা দাবি করেন। পরে শফিকুল উপায়ান্তর না পেয়ে টাকার ব্যবস্থা করে তার শ্বাশুড়ি শিল্পী বেগম ও তার সালা সোহেলকে

সন্ধ্যার আগ মুহূর্তে ঢুলিভিটায় গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নুসরাত জাহানের কাছ থেকে টাকার বিনিময়ে ছাড়িয়ে নিয়ে আসেন। ধামরাই থানার কুশুরা পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম ও কনস্টেবল শাহাদাৎ হোসেন বলেন,

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাড়ীতে করে যখন আসামি আটক করে নিয়ে যাচ্ছিলো বান্নাখোলা বাজার থেকে আমরা তা দেখতে পাই। এ ব্যাপারে জানতে অভিযুক্ত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা ‘ক’ সার্কেলের পরিদর্শক নুসরাত জাহানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

উল্লেখ্য, নুসরাত জাহানের বিরুদ্ধে এর আগেও টাকার বিনিময়ে মাদক ব্যবসায়ীদের ছেড়ে দেয়াসহ একাধিক আটক বাণিজ্যের অভিযোগ রয়েছে।

অবিলম্বে তাকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন সচেতন মহল।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.