9newstv
সত্য প্রকাশে জাগ্রত আমরা

সাভারে মহাসড়কে জেলা প্রশাসনের অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা

0 ৬৮

সাভারে মহাসড়কে জেলা প্রশাসনের অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা

মোঃমনির মন্ডল,সাভারঃ

সাভারে মহাসড়কের শৃঙ্খলা ফেরাতে জেলা প্রশাসনের উদ্যোগে ২য় দিনের মতো ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এসময় সড়কে চলাচালকারী গাড়ির ফিটনেস না থাকা, লাইসেন্স না থাকা, রোড পারমিট না থাকা,

মোটরসাইকেলে চালকসহ দুইয়ের অধিক যাত্রী পরিবহন এবং হেলমেট না থাকা ও উল্টো পথে গাড়ি চালানোসহ বিভিন্ন অপরাধ আমলে নিয়ে ২ লক্ষ ৫০ হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর প্রান্তিক গেইট ও হেমায়েতপুর এলাকায় পৃথক দুটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

সকালে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের প্রান্তিক গেইটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশুলিয়া রাজস্ব সার্কেল শহীদুল ইসলাম সোহাগ।

জেলা প্রশাসনের নির্দেশে পরিচালিত অভিযানে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬, ৭৫,৭৬, ৭৭ এবং ৯২ ধারা আমলে নিয়ে মোবাইল কোর্ট আইন ২০০৯ অনুযায়ী বিভিন্ন পরিমান অর্থদণ্ড প্রদান করা হয়।

এসময় গাড়ির ফিটনেস না থাকা, লাইসেন্স না থাকা, রোড পারমিট না থাকা, টেক্স টোকেন না থাকা, মোটর সাইকেলে চালকসহ দুই এর অধিক যাত্রী পরিবহন এবং হেলমেট না থাকা, উল্টো পথে গাড়ি চালানো ইত্যাদি অপরাধে মোট ১৫ টি মামলায় ১ লক্ষ ২৮ হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে গাড়ির চালক এবং যাত্রীদের সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারা সম্পর্কে অবহিত করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন),

নবীনগর জোন এবং আশুলিয়া থানা পুলিশ। অন্যদিকে সাভারেও মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান চালিয়েছে ঢাকা জেলা প্রশাসন। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন পরিবহনের কাছ থেকে ১ লাখ ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাসুমা আক্তার। অভিযান সম্পর্কে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার বলেন,

সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬, ৭৫ এবং ৯২ ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় গাড়ির ফিটনেস না থাকা, লাইসেন্স না থাকা, রোড পারমিট না থাকা, মোটরসাইকেলে চালকসহ দুইয়ের অধিক যাত্রী পরিবহন এবং হেলমেট না থাকা, উল্টো পথে গাড়ি চালানো ইত্যাদি অপরাধ আমলে নিয়ে ভ্রাম্যমাণ আদালত আইন ২০০৯ অনুযায়ী বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড দেওয়া হয়।

এ সময় মোট ১৩টি মামলায় এক লাখ ২২ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। অভিযানে গাড়ির চালক ও যাত্রীদের সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারা সম্পর্কে অবহিত করা হয়।

জনস্বার্থে এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান তিনি। পরিচালিত অভিযানে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাহিদুল ইসলাম, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা, সাভার টিআই অ্যাডমিন শহিদুল ইসলামসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.