পাবনার সুজানগরে ধাত্রী ও গ্রাম্য ডাক্তারদের স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মুহাম্মদ নূরুন্নবী পাবনা জেলা সংবাদদাতা:
পাবনার সুজানগরে ধাত্রী ও গ্রাম্য ডাক্তারদের স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বুধবার (২১ জুন ) পাবনা জেলার সুজানগর উপজেলা দুলাই ইউনিয়ন অন্তর্গত চিনাখড়া শাহজাহান চেয়ারম্যান সভা কক্ষে বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড) এর আয়োজনে ও কোর গ্রুপ (ইউএসএ) এর সহযোগিতায় ইম্প্রোভিং, সেক্সচুয়াল, রিপ্রোডাক্টিভ, ম্যাটার্নাল, নিউবর্ন, চাইল্ড এন্ড এডোলেসেন্টস হেলথ (এসআরএমএনসিএএইচ) প্রকল্প এর আওতায় ধাত্রী ও গ্রাম্য ডাক্তারদের সাথে স্বাস্থ্য সেবা প্রদানকারী, টিবিএ, গ্রামের স্বাস্থ্য অনুশীলনকারীদের সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ আয়োজন করা হয়।
উক্ত প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন, সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, : ডাক্তার সানজিদা মুজিব। ইউএইচএনএফপিও, প্রকল্পের সংক্ষিপ্ত পরিচিতি উপস্থাপন করেন মোঃ মনিরুল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী এসআরএমএনসিএইচ প্রকল্প, ব্রেড।
সভায় স্বাগত বক্তব্য রাখেন ফিল্ড অর্গানাইজার আবুজর গিফারী। আরো উপস্থিত ছিলেন ব্রেড এর ফিল্ড অর্গানাইজার তাহেরা খাতুন ও বায়েজিদ বোস্তামী।