ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী গাড়িতে ভাঙচুর

বরিশালে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের গাড়িতে ভাঙচুর ও তার সঙ্গে থাকা লোকজনের ওপর নৌকার কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
এছাড়া ৮টি কেন্দ্রে অনিয়মের অভিযোগ তুলেছেন হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিম। সোমবার (১২ জুন) সকাল সাড়ে ১০টায় তিনি এসব অভিযোগ করেন।
এছাড়া ২৫নং ওয়ার্ডের আব্দুল ওয়াহেদ মাধ্যমিক বিদ্যালয়ে ইভিএম নষ্ট। ২২নং ওয়ার্ডের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ইঞ্জিনিয়ারিং কলেজ কেন্দ্রে হাতপাখার মহিলা কর্মীদের সেন্টারের কাছাকাছি ঘেঁষতে দেওয়া হচ্ছে না।
শরিয়তুল্লাহ আরও বলেন, এসব বিষয়ে প্রিসাইডিং ও পুলিশকে জানালেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এমন পরিস্থিতিতে কী সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে তা পরবর্তীতে জানানো হবে।
এদিকে ভোটকেন্দ্রে ও নগরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সাড়ে ৪ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম।
তিনি জানান, প্রতিটি কেন্দ্রের নিরাপত্তায় ১২ জন আনসার সদস্যসহ ৬-৭ জন পুলিশ কাজ করছে। এছাড়া পুলিশের মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স, র্যাবের ১৬টি স্ট্রাইকিং টিম, র্যাব-পুলিশের গোয়েন্দা টিমের সদস্যরা নগরজুড়ে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন। এছাড়া টহলের পাশাপাশি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে চেকপোস্টও বসিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এর পাশাপাশি ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১০ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
উল্লেখ্য, বরিশালের এবারের সিটি নির্বাচনে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। যার মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন। হিসাব অনুযায়ী পুরুষ থেকে নারী ভোটার ১ হাজার ৩২০ জন বেশি।
নির্বাচনে ৭ জন মেয়র প্রার্থী, ৩০টি সাধারণ ওয়ার্ডে ১১৮ জন কাউন্সিলর প্রার্থী ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৪২ জন নারী কাউন্সিলর প্রার্থীসহ মোট ১৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।