9newstv
সত্য প্রকাশে জাগ্রত আমরা

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ ইউনিটের পক্ষ থেকে, পুলিশ মেমোরিয়াল ডে, উপলক্ষে কর্তব্য অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের সম্মানার্থে পুষ্পস্তবক অর্পণ।

0 ৫৩

ময়মনসিংহ জেলা প্রতিনিধি,মোঃ শাহ সৈয়দ খাঁনঃ
অদ্য ইং ০১/০৩/২০২৩ খ্রিঃ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ ইউনিটের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মহোদয় ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্স স্মৃতিস্তম্ভে বাংলাদেশ পুলিশের যে সকল সদস্যগণ কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গ করেছিলেন তাদের সম্মানার্থে পুষ্পস্তবক অর্পণ শেষে আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাতে অংশগ্রহন করেন।
পরবর্তীতে কর্তব্যরত অবস্থায় মৃত্যু বরণকারী শহীদ পুলিশ সদস্যদের স্মৃতিচারণ ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন। এ সময় অত্র ইউনিটের পুলিশ পরিদর্শকগনসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.