9newstv
সত্য প্রকাশে জাগ্রত আমরা

রাজধানীর শ্যামপুরে চুরির নগদ টাকা উদ্ধারসহ ০২ জন আসামী গ্রেফতার

0 ১১১

স্টাফ রিপোর্টারঃ গত ২৫/০২/২০২৩ খ্রিঃ তারিখ সন্ধ্যা অনুমান ০৭:১৫ হইতে ইং ২৬/০২/২০২৩ ইং তারিখ সকাল অনুমান ০৮:৩০ ঘটিকার মধ্যে যে কোন সময় অজ্ঞাতনামা চোর /চোরেরা জনৈক মোঃ জ উদ্দিন খান (৪৬) এর শ্যামপুর মডেল থানাধীন ২১৭ করিমুল্লারবাগ জে এম আয়রন স্টীল প্রতিষ্ঠানের টিনের চালের ড্র এবং অফিসের জানালা ভাঙ্গিয়া অফিসের মধ্যে থাকা সিন্দুক হইতে নগদ ১৪,২৩,৮০০/- (চৌদ্দ লক্ষ তেইশ হাজার আটশত) টাকা চুরি করে। উক্ত বিষয়ে তিনি থানায় এজাহার দায়ের করিলে শ্যামপুর মডেল থানার মামলা নং-২৫, তাং-২৬/০২/২০২৩ ইং, ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু হয়। মামলাটির তদন্তভার এসআই (নিঃ)/ মোঃ সাইফুল ইসলাম এর উপর অর্পন করা হয়। মামলটির তদন্তকালীন সময়ে সহকারী পুলিশ কমিশনার (শ্যামপুর জোন) জনাব মোঃ নুরনবী, অফিসার ইনচার্জ জনাব মোঃ নজরুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শিহাব উদ্দিন তদন্তকারী অফিসার মোঃ সাইফুল ইসলাম ঘটনাস্থলের আশেপাশের প্রায় ২০০টি সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ পূর্বক বিশ্লেষন করা হয়। যাহা মামলার ঘটনায় জড়িত আসামী সনাক্ত করার বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উক্ত ঘটনায় তথ্য প্রযুক্তির ব্যবহার সহ বিভিন্ন কৌশল অবলম্বন করে আসামী সনাক্ত করা হয় এবং সংঘবদ্ধ চোর চক্রের ০২ জন সদস্য যথাক্রমে ১। মোঃ রাব্বি হাসান (২৩), পিতা-মোঃ বাদশা মিয়া, মাতা-সাদেকা বেগম, সাং- চাঁদ পাড়া, থানা- ঘোড়াঘাট, জেলা-দিনাজপুর, বর্তমানে- পোস্তগোলা (১৫৫ হাফেজ নগর, করিমুল্লারবাগ), থানা- শ্যামপুর, জেলা-ঢাকা ও ২। মোঃ আরিফুল ইসলাম (২৬), পিতা-মোঃ বাদশা মিয়া, মাতা সাদেকা বেগম, সাং- চাঁদ পাড়া, থানা- ঘোড়াঘাট, জেলা-দিনাজপুর, বর্তমানে পোস্তগোলা (১৫৫ হাফেজ নগর, করিমুল্লারবাগ), থানা- শ্যামপুর, জেলা-ঢাকা দ্বয়কে গ্রেফতার করাসহ মামলার ঘটনায় চুরি যাওয়া টাকার মধ্যে নগদ ১২,০০,০০০/- (বার লক্ষ) টাকা উদ্ধার করা হয়। চুরি যাওয়া বাকী টাকা উদ্ধার ও অন্যান্য আসামী গ্রেফতার করার লক্ষ্যে পুলিশী অভিযান অব্যহত আছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.