9newstv
সত্য প্রকাশে জাগ্রত আমরা

বদলগাছীতে বঙ্গমাতার জন্মদিনে আর্থিক সহায়তা, সেলাই মেশিন বিতরণ

0 ৪১

বদলগাছীতে বঙ্গমাতার জন্মদিনে আর্থিক সহায়তা, সেলাই মেশিন বিতরণ

এস, এম মোস্তাকিম,বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধি।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মদিনে নওগাঁর বদলগাছী উপজেলায় দুস্থ নারীদের মাঝে আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার ৮ই আগষ্ট সকাল ১০ ঘটিকায় উপজেলা প্রশাসন,উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে বদলগাছী উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভা শেষে এসব বিতরণ করা হয়।

পরে ৭ জন উপকারভোগী মহিলার মাঝে সেলাই মেশিন প্রদান, ৯ জন দূরোগ্য ব্যাধী ক্যান্সার রোগীর মাঝে ৫০/- হাজার টাকা করে চেক বিতরণ, মহিলা বিষয়ক অধিদপ্তর হতে প্রশিক্ষণ প্রাপ্ত ১০০ জন মহিলার মাঝে ১২ হাজার টাকা প্রদান করা হয়। বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ আলপনা ইয়াসমিন এ-র সভাপতিত্বে ও যুব উন্নয়ন অফিসার ইবনে সাব্বির আহমেদের সঞ্চলনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বদলগাছী মোসাঃ আতিয়া খাতুন বদলগাছী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ আতিয়ার রহমান,সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা জবির উদ্দিন এফ এফ, বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোঃ মিজানুর রহমান কিশোর ,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম মন্ডল, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নাজমুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ফারুক, উপজেলা নির্বাহী প্রকৌশলী মোঃ মখলেছুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মোঃ রাজীব আহমেদ,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ মেহেদী হাসান সহ সাংবাদিকবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পরিশেষে, উক্ত অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ আলপনা ইয়াসমিন এ-র সমাপনী বক্তব্যের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপনী হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.