প্রধানমন্ত্রীকে আবারও ক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান- এমপি সেলিম

প্রধানমন্ত্রীকে আবারও ক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান- এমপি সেলিম
এস এম মোস্তাকিম, (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে উপকার ভোগীদের সাথে এমপি সেলিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বদলগাছী শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় উপকারভোগিদের সঙ্গে মতবিনিময় সভায় বদলগাছী সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জনি আলম এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন এমপি ছলিম উদ্দীন তরফদার সেলিম। এসময় প্রধান অতিথি( ৪৮নওগাঁ৩) (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছলিম উদ্দীন তরফদার সেলিম
বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ হাতে উন্নয়নের জোয়ারে দেশ এগিয়ে যাচ্ছে।
আগামী নির্বাচনে পুনরায় শেখ হাসিনাকে ভোট দিয়ে উন্নয়নের এই চলমান ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এসময় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা মার্কায় ভোট দিতে সকলের প্রতি তিনি আহ্বান জানান।
এসময় উপকার ভোগীরা দুহাত তুলে সমর্থন জানান। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু খালেদ বুলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কিশোর, বদলগাছী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মো. আব্দুস
সালাম মন্ডল, এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ভগিরত কুমার মন্ডল,উপজেলা যুবলীগের সহ-সভাপতি মনিরুল ইসলাম সাজু, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ মেহেদী হাসান সবুজ, প্রচার সম্পাদক মোঃ রাজু আহমেদ শ্যামল,সদস্য
নাসির উদ্দীন দর্পন,দপ্তর সম্পাদক মোঃ মোনায়েম হোসেন সোহেল, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু শাহীন মন্ডল, সাধারণ সম্পাদক সুব্রত কুমার মন্ডল, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আবু জাররা বিন জবির পলাশ, প্রচার সম্পাদক সাব্বির আহমেদ , অর্থ সম্পাদক মোঃ শরিফুল, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক এস এম মোস্তাকিম, উপজেলা কৃষক লীগের সভাপতি সানাউল ইসলাম হিরো,সাবেক ছাত্রনেতা শ্রীঃ
উজ্জ্বল কুমার মন্ডল, যুবলীগ নেতা আনোয়ার হোসেন টগর, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সুমন হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসেন, বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সালমান হোসেন, সাধারন সম্পাদক মোঃ সাখোয়াত হোসেন কৃষকলীগের প্রচার
সম্পাদক মোঃ বকুল মোল্লা সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।