বাহুবল মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমানের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

বাহুবল মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমানের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন
স্টাফ রিপোর্টার
হবিগঞ্জের বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমানের অব্যাহত অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে আজ সোমবার উপজেলা সদরে মানববন্ধন করবে বাহুবল মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে সাধারণ জনতা। চেয়ারম্যান ও তার পুত্র সৈয়দ ইসলামের ঘুষ দুর্নীতি, ঘুষ না দিলে ফাইলে সই হয় না, মুক্তিযোদ্ধাদের সাথে অসৌজন্য ব্যবহার ইত্যাদি নানা অভিযোগের প্রেক্ষিতে মানববন্ধন আয়োজন করা হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা
পরিষদের সম্মুখে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেবে বলে জানিয়েছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ডাঃ আবুল হোসেন। এ ব্যাপারে তিনি বলেন- চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান ঘুষ ছাড়া কোন উন্নয়ন কাজই করেন না। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ড্রেন নির্মাণ, বঙ্গবন্ধু ম্যুরালের রাস্তা সংস্কার, শহীদ মিনার সংস্কার, পরিষদের পুকুরে ঘাটলা নির্মাণ কাজে সরকারিভাবে ২৪ লক্ষ টাকা বরাদ্দ আসে। মন্ত্রণালয়ের
নির্দেশনার আলোকে এসব কাজ করার কথা থাকলেও চেয়ারম্যানের অনিহার কারণে এসব টাকা কোষাগারে ফেরত চলে যায়। ফলে বাহুবলবাসী উন্নয়ন বঞ্চিত হয়। এছাড়াও তিনি মুক্তিযোদ্ধাদের সাথে খারাপ আচরণ করতেই থাকেন। চেয়ারম্যানের সাফ কথা হচ্ছে- মুক্তিযোদ্ধাদের কোন কাজই তিনি করবেন না। ডাঃ আবুল হোসেন আরো বলেন- চেয়ারম্যান ও তার মুর্খ পুত্র সৈয়দ ইসলামের আচরণে প্রমাণ হয় এই বাপ-পুত্র হয়ত রাজাকার পরিবারের সদস্য।