আমি জনগণের সেবক হতে চাই, কাউন্সিলর পদপ্রার্থী মোঃ ফারুক হোসেন রানা

আমি জনগণের সেবক হতে চাই, কাউন্সিলর পদপ্রার্থী মোঃ ফারুক হোসেন রানা
স্টাফ রিপোর্টার মোঃ মনির হোসেনঃ
পটুয়াখালী পৌরসভার ৩নং ওয়ার্ড এর কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়িক ও সাংবাদিক পটুয়াখালী জেলা কৃষকলীগের সদস্য সচিব মোঃ ফারুক হোসেন রানা এর নিবাচনী এলাকায় সরেজমিনে গিয়ে একাধিক সাধারণ ভোটারে সাথে কথা বলে জানাযায়, কাউন্সিলর পদপ্রার্থী মোঃ ফারুক হোসেন
রানা গরীবের বন্ধু নিপীড়িত জনতার আস্থার প্রতিক তরুন উদীয়মান ব্যাক্তি তিনি চায় মানুষের ভালোবাসা পেতে,বিগত দিনে তিনি দুস্থ ছাত্র-ছাত্রী অসুস্থ রোগী বেকার যুবক কন্যাদায়গ্রস্ত প্রতিবন্ধী গৃহহীন মসজিদ-মাদ্রাসা মন্দির সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি সজাগ দৃষ্টি রেখে মানুষের কল্যাণে
কাজ করেছেন। আজও তিনি তার নৈতিক দায়িত্ব থেকে দুরে সরে যেতে পারেননি,মানব সেবাটা তার নেশায় পরিনত হয়ে গেছে,প্রতিদিন প্রথম ভোর থেকে গভীর রাত্র পর্যন্ত এলাকার মানুষের সকল প্রকার সমস্যা সমাধান করে চলেছেন।
ভোটারা আরোও বলেন- শিশুকাল থেকে মানব সেবার প্রতি তার সজাগ দৃষ্টি ছিলো আজও তিনি মানুষের কল্যানে নিজেকে বিলিয়ে দিয়েছেন। এদিকে ” নাইন নিউজ টিভি ‘কে দেয়া একটি বিশেষ সাক্ষাতকারে কাউন্সিলর পদপ্রার্থী মোঃ ফারুক হোসেন রানা বলেন- আমি নেতা হতে চাই না, আমি মানুষের মাঝে থেকে মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।
পটুয়াখালী পৌরসভার ৩নং ওয়ার্ড’কে উন্নয়ন মূলক কাজ করে সমাজ প্রতিষ্ঠা করতে চাই, এলাকাবাসী আমাকে অনেক বিশ্বাস করে, তাদের সুখ দুঃখের সাথী হয়ে আছি থাকবো ইনশাআল্লাহ।
মোঃ ফারুক হোসেন রানা আরোও বলেন -আমি আসন্ন পটুয়াখালী পৌরসভা নির্বাচনে ৩নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদপ্রার্থী আমার এলাকাবাসী আমাকে সুযোগ দিলে আমি মডেল এবং পরিপূর্ণ ডিজিটাল শহর বাস্তবায়নে আমি মোহাম্মদ ফারুক হোসেন রানা নিরলস পরিশ্রম করে ৩ নং ওয়ার্ড
কে আধুনিক ওয়ার্ড এ রুপান্তরিত করবো ইনশাআল্লাহ, আমি আশাবাদী জনগণ এখন আর বোকা নেই, সঠিক প্রার্থী বিবেচনা করতে তারা ভুল করবে না। ৩নং ওয়ার্ডের জনগন তাদের পৌরসভার প্রথম ভোট তরুণ এর পক্ষে আমাকে রায় দিবে ইনশাআল্লাহ।