বদলগাছী ২৫ জন রোগীকে সমাজ সেবার অর্থ সহায়তা

বদলগাছী ২৫ জন রোগীকে সমাজ সেবার অর্থ সহায়তা
এস এম মোস্তাকিম নওগাঁ জেলা।
নওগাঁর বদলগাছী উপজেলায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীদের এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয় বদলগাছীর উদ্যোগে সোমবার (১০ জুলাই এপ্রিল) বেলা ৩ ঘটিকায় উপজেলা হলরুমে এই চেক
বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ আলপনা ইয়াসমিন এর সভাপতিত্বে চেক বিতরণে প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ ছলিম উদ্দিন তরফদার এমপি, ৪৮,নওগাঁ-৩ বদলগাছী-মহাদেবপুর।
উপজেলা সমাজ সেবা কার্যালয়ে আবেদনের প্রেক্ষিতে যাচাই বাছাই শেষে তালিকাভুক্ত ২৫ জন রোগীকে প্রতিজন ৫০ হাজার টাকা করে মোট ১২ লক্ষ
৫০ হাজার টাকা প্রদান করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার রাজীব আহমেদ, বদলগাছী থানার ওসি তদন্ত মোঃ রায়হান হোসেন, উপজেলা প্রকৌশলী মোকলেসুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু,যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আব্দুস সালাম মন্ডল,উপজেলা
আওয়ামী লীগের সদস্য মোঃ মামুনুর রশীদ সুইট, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ মনিরুল ইসলাম সাজু,
সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ মেহেদী হাসান সবুজ, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ জাহিদ হোসেন, ছাত্রলীগ নেতা মোঃ নাহিদ খান,উপজেলা যুব মহিলালীগের যুগ্ন আহ্বায়ক রিনা পারভীন,