নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন মাহাবুব আলম

স্টাফ রিপোর্টার মোঃ মনির হোসেন
২০২৩ সালের এপ্রিল মাসের সার্বিক বিবেচনায় নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম । নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফার রাসেল,পিপিএম(বার) গতকাল (২৩ এপ্রিল) মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ওসি মাহাবুব

আলমের হাতে সেরা ওসির সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক উদ্ধার ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন কাজে বিশেষ অবদান রাখার জন্য তাকে এ সম্মাননা দেয়া হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার, সিনিয়র সহকারী পুলিশ সুপার সহ জেলার বিভিন্ন থানার ওসি ও পুলিশ উপস্থিত ছিলেন।