9newstv
সত্য প্রকাশে জাগ্রত আমরা

উপজেলা সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনপ্রিয়তায় আলফা বেগম

0 ৬৬

 

জাহাঙ্গীর মিয়া, বাহুবল প্রতিনিধিঃ জীবনে প্রতিটি মানুষের স্বপ্ন থাকে। আর সেই স্বপ্নের পথে পা বাড়ালেই আসতে থাকে একের পর এক প্রতিবন্ধকতা।আর যারা রাজনীতি করে তাদের স্বপ্ন থাকে ভাল একটা দায়িত্বশীল পদে থেকে থেকে জনগণের সেবা করা। যে ব্যক্তি সব ধরনের প্রতিবন্ধকতা ডিঙিয়ে জনগণের মন জয় করে এগিয়ে যাবেন তিনিই হবেন সফল ও জনপ্রিয়। এমনি একজন ব্যাক্তি হলেন বাহুবল উপজেলা সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং সাবেক ২ বারের সফল ইউপি সদস্য এবং বর্তমান বাহুবল উপজেলা মহিলাদলের সাধারণ সম্পাদক আলফা বেগম।যিনি নানা প্রতিবন্ধকতা ডিঙিয়ে বাহুবল সদর ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ড এর ইউপি সদস্য পর পর ২ মেয়াদে নির্বাচিত হয়েছিলেন।তিনি বর্তমানে বাহুবল উপজেলা মহিলাদলের সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন।উপজেলা মহিলাদলের সাধারণ সম্পাদক হওয়ার পর তার সফলতা, জনপ্রিয়তা ও সাধারণ মানুষের আস্তা, ভালোবাসা অর্জন করেছেন।তিনি মহিলাদলের উপজেলার সাধারণ সম্পাদক হিসেবে বাহুবল উপজেলার ৭ টি ইউনিয়নের বিএনপি নেতা-কর্মী এবং সাধারণ মানুষের সাথে সবসময় যোগাযোগ রাখছেন।আলফা বেগম বলেন তিনি তার পরিশ্রম, সাহস,ইচ্ছাশক্তি, একাগ্রতা আর প্রতিভার সমন্বয়ে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, স্থানীয় সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড সঠিক ও সুচারুভাবে বাস্তবায়নের জন্য কাজ করে যাবেন। সবার সহযোগিতায় আলফা বেগম ইউপি সদস্য হিসেবে সফলতা পাওয়ায় তিনি আজ হয়েছেন সর্বমহলে ও সর্বত্র সম্মানিত। সফলতা ও জনপ্রিয়তার প্রতীক এই সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী তার বয়স ও অভিজ্ঞতা দুটিকেই হার মানিয়েছে।২০১৩ সালে বাহুবল সদর ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে বিপুল ভোটের ব্যবধানে প্রথম বারের মত নির্বাচিত হন।

এরপর থেকে তিনি আবারও সফলতার সিঁড়ি বেয়ে আরও জনপ্রিয় হয়ে উঠতে থাকে।যার ফলে ২০১৮ সালে তিনি ইউপি সদস্য হিসেবে আবার বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হন।এমনকি এই উপজেলায় হতদরিদ্র মানুষের উন্নয়নে তার নিরন্তর প্রয়াস সব মহলেই প্রশংসা কুঁড়িয়েছে।শিক্ষা ও স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমুলক কাজে অংশগ্রহণ করে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এলাকায় নিজের মুখ উজ্জ্বল করেছেন তিনি। তাছাড়াও তার মাধ্যমে তার দল বিএনপির ভাবমূর্তির উন্নয়ন হয়েছে।বাহুবল সদর ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ড এর বাসিন্দা জুনায়েদ মিয়া বলেন আলফা বেগম মেম্বার নির্বাচিত হওয়ার পর থেকে গত ২০২২ সাল পর্যন্ত এই ওয়ার্ডগুলোর অসংখ্য উন্নয়নমুলক কাজ হয়েছে। ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত নম্র, ভদ্র, সদাহাস্যোজ্জ্বল ও সাদা মনের মানুষ। তার মাঝে কোন অহংকার নেই। নিরহংকারী এই মানুষটি আজ দলমত নির্বিশেষে সকলের কাছে জনপ্রিয়।তিনি প্রতিটি মানুষের বিপদ আপদে ছুটে যান। বাহুবল উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে ঘুরে সাধারণ জনগণের সাথে কথা বলে জানা যায় আলফা বেগমের মত পরোপকারী ব্যাক্তিকেই তারা বাহুবল উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চায় এবং তাকে নির্বাচিত করতে চায়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.