ভাইস চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে সোহেল আহমেদ কুটি

স্টাফ রিপোর্টারঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই গ্রামে-গঞ্জে, চায়ের দোকান কিংবা বিভিন্ন আড্ডাখানায় শুরু হয়েছে উপজেলা নির্বাচনে যোগ্য প্রার্থীতা বাছাই নিয়ে নানা আলোচনা সমালোচনা।
ব্যতিক্রম ঘটেনি হবিগঞ্জের জেলার বাহুবল উপজেলার ক্ষেত্রেও। আলোচনা শুরু হয়ে গিয়েছে কে হতে যাচ্ছেন উপজেলা চেয়ারম্যান, কে হতে যাচ্ছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী।
বাহুবল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে নিয়মিত উঠান বৈঠক, গণসংযোগ চালিয়ে যাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সাংগঠনিক সম্পাদক সাধারণ সম্পাদক মোঃ সোহেল আহমেদ কুটি । রাজনীতির পাশাপাশি তিনি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও জড়িত।
চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে কয়েকজন প্রার্থীর নাম শোনা গেলেও বাহুবল উপজেলা আওয়ামী লীগের রাজনৈতিক অঙ্গণে মাঠ কাঁপানো নেতা মো: সোহেল আহমেদ কুটি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে একজন যোগ্য প্রার্থী হিসেবে উপজেলার সর্বত্র আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে।
ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধি প্রার্থীর একাধিক নাম শোনা গেলেও মোঃ সোহেল আহমেদ কুটি’র নামই আলোচনায় আসছে খুব জোরেশোরে। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীতার ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া না গেলেও তারুণ্যের গণজোয়ার ও তাঁর বিশাল কর্মীবাহিনী বলে দিচ্ছে জনপ্রিয়তায় মোঃ সোহেল আহমেদ কুটি প্রার্থী হলে বিজয় নিশ্চিত।
ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার উন্নয়নের পাশাপাশি রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্য খাতসহ সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি এবং বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে প্রতিনিয়ত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন সোহেল আহমেদ কুটি। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে নেতাকর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করে সর্ব মহলে গ্রহণ যোগ্যতা এবারের নির্বাচনে আলোচনায় রয়েছেন তিনি। পারিবারিক ও ব্যক্তিগত ইমেজ থাকায় তিনি এই পদে ভোটে লড়ে জয়ী হতে পারবেন বলে তৃণমূল নেতাকর্মীদের বিশ্বাস।
স্থানীয় বিজ্ঞজনেরা মনে করছেন, মো: সোহেল আহমেদ কুটি একজন সাহসী, ত্যাগী, সৎ, নিষ্ঠাবান রাজনৈতিক নেতা। তিনি ভাইস চেয়ারম্যান হিসেবে উপজেলা পরিষদে প্রতিনিধিত্ব করতে পারলে স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে সমাজ ও দেশের উন্নয়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও ডিজিটাল বাংলাদেশের সাথে তাল মিলিয়ে একটি পরিচ্ছন্ন উপজেলা গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারবেন।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল আহমেদ কুটি বলেন , বিভিন্ন দিক দিয়ে বাহুবল উপজেলা উন্নয়নে পিছিয়ে আছে। ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হলে উপজেলাবাসীর স্বপ্ন পূরণে বাহুবল উপজেলাকে আধুনিক হিসেবে গড়ে তুলতে কাজ করব। দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে উপজেলার সব এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে, প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে, ব্যবসা-বাণিজ্য প্রসার ঘটাতে কাজ করে যাবো। তিনি আরোও বলেন, গরিব-অসহায় মানুষের পাশে থাকাটা অনেক মূল্যের। সেই লক্ষ্য-উদ্দেশ্যই আমাকে বারবার পীড়া দেয়। তাই একজন জনপ্রতিনিধি হয়ে কাজ করা খুবই প্রয়োজন বলে মনে করি আমি।